×
Logo

সারাদেশ

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর চিকিৎসক ও নার্সরা হাসপাতাল ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে ওই প্রসূতির মৃত্যু হয়। 

স্বজনদের অভিযোগ, গতকাল সন্ধ্যা ৭টার দিকে প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মো. বি আলমগীর। অস্ত্রোপচারের সময় একে একে ৭ ব্যাগ রক্তের ব্যবস্থা করে দেন তারা। 

পরে, রাত ২টার দিকে স্বজনদের জানানো হয়, চিকিৎসায় একটু ভুল হয়েছে। তাই আবারও অস্ত্রোপচার করতে হবে এবং রক্তের প্রয়োজন রয়েছে। এরপর, আরও ২ ব্যাগ রক্তের ব্যবস্থা করেন তারা।  

তবে, ভোরের দিকে ওই প্রসূতির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চিকিৎসক ও নার্সদের হাসপাতালে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্বজনরা।

/এএন


Logo