×
Logo

সারাদেশ

মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 স্থানীয়রা জানায়, ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকের হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে মাগুরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, তার মাথার পেছনে ছিদ্রের চিহ্ন রয়েছে। 

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, তাকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এএন

Logo