×
Logo

সারাদেশ

বিজয়া দশমী আজ, সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম

বিজয়া দশমী আজ, সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান

আজ শুভ বিজয়া দশমী। সকাল থেকেই সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। 

বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই মণ্ডপে-মণ্ডপে বাজছে বিদায়ের ঘণ্টা।

দেবীর আরাধনা, অঞ্জলি নিবেদন ও প্রার্থনায় অংশ নিচ্ছেন ছোট-বড় নানা বয়সী ভক্তরা। পূজা শেষে বিভিন্ন মণ্ডপে বিতরণ করা হয় প্রসাদ।

দশমী পূজায় প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করা, শুভেচ্ছা বিনিময় এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে উৎসবের দিনটি পার করছেন অনেকে। সব ধর্মীয় আচার শেষে নির্ধারিত জলাশয়ে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

/এএন

Logo