শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন—এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
/এমএইচআর