×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ঘিরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ঘিরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রিপন ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপনের সঙ্গে একই এলাকার যুবদল নেতা রিফাত কাজী ও ছাত্রদল নেতা তানভীর কাজীর বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সপ্তাহে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবারও তাদের নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। গতরাতে বাড়ির সামনে রিপনকে একা পেয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। 

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এদিকে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

/এএন

Logo