×
Logo

সারাদেশ

নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাতে, আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিজের মুদি দোকানে বেচাকেনায় ব্যস্ত ছিলেন মিজানুর রহমান ওরফে মিজান। হঠাৎ মুখোশ পরা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল দোকানে ঢুকে; খুব কাছ থেকে গুলি ছোঁড়ে। এতে মিজানের পেটের বাম দিক, বাম হাত ও বাম পায়ে গুলি লাগে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য মিজানকে ঢাকায় পাঠানো হয়। 

এদিকে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন মিজান।

/এএন

Logo