×
Logo

সারাদেশ

কক্সবাজারে আগুন: 'টুপটুপ' রিসোর্টের মালিককে আসামি করে মামলা পুলিশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

কক্সবাজারে আগুন: 'টুপটুপ' রিসোর্টের মালিককে আসামি করে মামলা পুলিশের

কক্সবাজারের ইনানীতে 'টুপটুপ' রিসোর্টে লাগা আগুনে ১০ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া, আরও ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৯ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় তানভীরের ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদকেও আসামি করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে, শনিবার (১৮ অক্টোবর) হেফাজতে নেওয়া রিসোর্টের ম্যানেজার সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত। 

এদিকে, জেলা প্রশাসক জানায়, ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পর পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে। এর জন্য ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে।  

/এএন

Logo