×
Logo

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মী বাপ্পিকে গুলি করে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। এদিকে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড বলেও জানায় পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে ৮-১০ জন তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওনের গতিরোধ করে তাদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা বাপ্পি ও শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করে। শাওনের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। এই ঘটনায় বাপ্পির পরিবার মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ।

/এএন

Logo