×
Logo

সারাদেশ

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদানে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদানে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড প্রদানে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে কোটার পাড়া গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম -১২ আসনের সংসদ সদস্য এনামুল হক। 

এনামুল হক বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করছে। এছাড়া, ফ্যামিলি কার্ড নিয়ে কোন অনিয়ম ও হয়রানি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। 

এসময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নিয়োজিত সুপারভাইজারদের হাতে আধুনিক ট্যাব তুলে দেওয়া হয়।

/এএন

Logo