নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ এএম
নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (৩২) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। মোসাদ্দেক হাসান পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেনের ছেলে।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, মোসাদ্দেক ডেঙ্গু পজিটিভ হয়ে দুই-তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুরে তিনি নামাজও পড়েছেন এবং কিছুটা সুস্থ বোধ করছিলেন। পরে তার মাথায় প্রচণ্ড তাপমাত্রা দেখা দেয়। এরপর স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
/এসআর