×
Logo

সারাদেশ

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, আহত ২

রাজশাহী করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পিএম

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, আহত ২

রাজশাহীতে রাবি শিক্ষার্থীর গাড়ির চাপায় শাহজালালী(৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত শিক্ষার্থী এস এম রিজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার এক পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন রিজন। ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, গাড়িসহ অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসআর 


Logo