×
Logo

সারাদেশ

বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজর দেয়নি: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজর দেয়নি: প্রতিমন্ত্রী টুকু

বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজর দেয়নি বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলস্থ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ফ্যাসিস্টদের নজর ছিলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে লোক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ ১৫ লাখ টাকা ঘুষ নেওয়া। শিক্ষাকে একটা বাণিজ্যিক প্রক্রিয়ার মাঝে নিয়ে গিয়েছিল তারা। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। কিন্তু ফ্যাসিস্ট সরকার দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়েছে। যোগ্যতার বিবেচনায় শিক্ষক নিয়োগ দেয় নাই। শিক্ষকদের বিভিন্ন মতাদর্শ বা বিশ্বাস থাকতেই পারে তবে তারা যখন শিক্ষাঙ্গণে ঢুকবেন তখন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

/এসআর 

Logo