কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো সাবেক ব্যাংক কর্মকর্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ এএম
প্রতীকী ছবি
কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক কুমার সাহা নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দীপক কুমার সাহা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম (সহকারী মহাব্যবস্থাপক)। তিনি নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে এই কর্মকর্তা হেঁটেই বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারাণ তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ইজিবাইকচালককে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএম