সেতুমন্ত্রী রবিউল
আড়ালে উপস্থিতি জানান দিয়ে নির্বাচিত সরকারকে বিচ্যুত করা যাবে না
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
আড়ালে উপস্থিতি জানান দিয়ে নির্বাচিত সরকারকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুন্সিগঞ্জে নির্মানাধীন পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আড়ালে নিষিদ্ধ সংগঠন তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, রাষ্ট্র কর্তৃক তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আছে। তারা উপস্থিতির জানান দিয়ে নির্বাচিত সরকারকে বিচ্যূুত ঘটাতে পারবে না, তা সম্ভব নয়।
এ সময় মন্ত্রী পর্যায়ক্রমে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক ও জেলা মহাসড়ককে সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান।
/এসআর