প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
পূজা সারা বাংলাদেশের একটি উৎসব। এই দেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় আইনশৃঙ্খলা মিটিং শেষে পূজা মণ্ডপে ডিও প্রদান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গোৎসব বর্নিল ও আনন্দময় করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এছাড়াও পূজার উৎসবে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ কোনো ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করলে তা শক্তহাতে দমন করা হবে। সেজন্য সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নির্দেশনাও রয়েছে।
/এসআর