×
Logo

সারাদেশ

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়থাপ্পরের অভিযোগ

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়থাপ্পরের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যালয়ের ভেতরে প্রধান পাঠাগার কক্ষে এক স্কুলশিক্ষিকাকে চড়থাপ্পর মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আফজাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।   

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আফজাল মোল্লা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

শিক্ষিকার অভিযোগ, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে পূর্ববিরোধের জেরেই তাঁকে মারধোর ও লাঞ্ছিত করেন ওই বিএনপি নেতা। ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

ভুক্তভোগী শিক্ষিকা একরামুনন্নেছা বিউটির দাবি, ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আফজাল মোল্লার সঙ্গে তাঁর বিরোধ হয়। সেই বিরোধের জেরেই তাঁকে মারধোর করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে অন্য শিক্ষকদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ তার।

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে শিক্ষিকাকে আওয়ামী লীগের দালাল বলে আখ্যা দেন অভিযুক্ত বিএনপি নেতা আফজাল মোল্লা।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক। তবে অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

/এসআর 

Logo