×
Logo

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই সরকারের

অপারেশন ক্লিনহার্ট করার মতো কোন পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিসেম্বর কেন্দ্রিক নাশকতা শঙ্কার প্রশ্নে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে দায়িত্ব আছে, তবে চ‍্যালেঞ্জ নেই। দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে নির্মিত সাইবার সেন্টার সিআইডির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরণ পাল্টে গেছে। সাইবার বিশ্বে স্ক্যাম, শেয়ার বাজার মেনিপুলেশন, প্রতারণাসহ নানা অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে দেশের প্রতিটি বিভাগে দ্রুত আধুনিক ল্যাব তৈরি করবে সরকার। এতে অনলাইনে ব্ল্যাকমেইল, আর্থিক প্রতারণা, মাদক, অস্ত্র বেচাকেনা ও জঙ্গি কার্যক্রম প্রতিরোধ অনেকটাই সহজ ও দ্রুত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, পুলিশের আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমএইচআর

Logo