জয়পুরহাটে সেতুর পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সেতুর পাশ থেকে সাখাওয়াত হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবার) সকালে উপজেলার পাথরঘাটা এলাকায় সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাখাওয়াত উপজেলার চকপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের জানায়, সাখাওয়াত পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গতকাল ভাড়ায় চালানোর উদ্দেশে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি তিনি।
পুলিশ জানায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
/এনজেএস/এএন