টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও ৩টি ইউনিট।
তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
/এএন