সাতক্ষীরায় গণপিটুনিতে যুবক নিহত
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় তাকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। প্রথম দফায় মারধরে আহত হলে তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে সেখানেও তাকে আরেক দফা গণপিটুনি দেওয়া হয়।
মধ্যরাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ফজলুল হক আমিনী নামে একজন ফেসবুক লাইভে শামীমের বিরুদ্ধে মহানবী (সা.)কে কটূক্তির অভিযোগ করে। নিহত শামীমের পরিবারের দাবি, এর জের ধরেই হামলা চালানো হয়। স্বজনরা জানায় বেশ কিছুদিন ধরে শামীম মানসিকভাবে অসুস্থ ছিলো। এজন্য ওষুধও খাচ্ছিলো সে।
/এএন