ফরিদপুর মেডিকেলে সাড়ে ২৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত, দুদকের অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি চিকিৎসা যন্ত্র ক্রয়ে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা অপচয় হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দুইদিনের অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ এসব তথ্য জানিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।
এর মধ্যে ৯ বছর আগে স্থাপন করা ক্যাথল্যাব এখনো চালু হয়নি এবং লিনিয়ার এক্সেলেটর বস্তাবন্দি অবস্থায় রয়েছে। এছাড়া, এমএসআর ক্রয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য পেয়েছে সংস্থাটি।
দুদক কর্মকর্তা জানান, চিকিৎসা সেবা প্রদানে রোগীদের হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান চালানো হয়।
/এএন