×
Logo

সারাদেশ

ক্লাস চলাকালীন রাজশাহীতে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম

ক্লাস চলাকালীন রাজশাহীতে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) তারিখে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ অক্টোবর তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি পাঠদান চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার আওতাধীন সব ধরনের অ্যাকাডেমিক ও বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ পুরোপুরি কার্যকর ও বলবৎ থাকবে।

এ আদেশ বাস্তবায়নের লক্ষ্যে জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ ও নিয়মিত তদারকির অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অবহিত করা হয়েছে।

/এএ 

Logo