×
Logo

সারাদেশ

টঙ্গীতে ২০ মামলার আসামি 'মাদক সম্রাজ্ঞী' মোমেলাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

টঙ্গীতে ২০ মামলার আসামি 'মাদক সম্রাজ্ঞী' মোমেলাসহ গ্রেফতার ২

গাজীপুর মহানগরীর টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির মাদক সম্রাজী ও ২০টি মাদক মামলার আসামি মোমেলা বেগম (৪০) সহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোমেলা বেগম টঙ্গীর ব্যাংকের মাঠ মাদক বস্তির জাহাঙ্গীর আলমের স্ত্রী। এছাড়া, অপর নারী মাদক কারবারি দুলেনা বেগম (৪৫) একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। একই সময় তার সহযোগী দুলেনা বেগমকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, দীর্ঘদিন ধরে তিনি অদৃশ্যে অবস্থান করে মাদকের কারবার করে আসছিলেন। এছাড়া, পর্যায়ক্রমে অন্যান্য মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

/এএন

Logo