×
Logo

সারাদেশ

রাজবাড়ী‌তে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবা‌রি গ্রেফতার

রাজবাড়ী করেসপনডেন্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

রাজবাড়ী‌তে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবা‌রি গ্রেফতার

অবৈধ মাদকদ্রব‌্য ইয়াবার চালান বহ‌নের সময় রাজবাড়ী‌র দৌলতদিয়া থে‌কে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাব‌লেট সহ ৩ জন‌ মাদক কারবা‌রি‌কে গ্রেফতার ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে রাজবাড়ী পুলিশ সুপার মীর ম‌নির হো‌সেন এক প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানান।

গ্রেফতারকৃতরা হ‌লেন, মূল মাদক কারবা‌রি যশোর বেনাপোল পোর্টের গয়রা এলাকার রমজান আলী (৩৪), ট্রাক চালক দিঘীপাড়ার আরমান হো‌সেন ইউনুস (৩০) ও চাল‌কের সহকারী কাগমারীর আরিফ হো‌সেন (৩২)।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ভোর সা‌ড়ে ৫টার দিকে জেলা গো‌য়েন্দা শাখা ডি‌বি পু‌লি‌শের এক‌টি আভিযা‌নিক দল ‌বি‌শেষ চেক‌পোস্ট ব‌সি‌য়ে দৌলত‌দিয়া বাস টা‌র্মিনা‌ল এলাকায় গা‌ড়ি‌তে চল্লাসী চালায়। 

এ সময় ঢাকা থে‌কে ছে‌ড়ে য‌শোরগামী এক‌টি ঝুট বোঝাই টাটা কা‌র্গো ট্রাককে স‌ন্দেহ হ‌লে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় চালকের পেছ‌নে শু‌য়ে থাকা রমজা‌নের মাথার নিচ থেকে ১৫০‌টি নীল র‌ঙের জিপার ব‌্যা‌গে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাব‌লেটসহ মুল মাদক কারবা‌রি, ট্রা‌কের চালক এবং তার সহকারীসহ ৩ জন‌কে আটক ক‌রা হয়। 

পু‌লিশ আরও জানায়, জব্দকৃত ইয়াবার আনুমা‌নিক বাজার মূ‌লে প্রায় ৯০ লক্ষ টাকা। সেই সা‌থে মাদক বহনকৃত ট্রাক সহ ৩ টি মোবাইল ফোন জব্দ করা হ‌য়ে‌ছে। এছাড়া, আটককৃত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে বলেও জানায় তারা।

/এএন

Logo