কুমিল্লায় কিশোর গ্যাং ও মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৩৫৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
কুমিল্লা জেলার ১৮ থানা এলাকায় একযোগে কিশোর গ্যাং ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাং ও মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলার ১৮টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ এতে অংশ নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
/এএন