×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩০টি ঝুটের গোডাউন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩০টি ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০টি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার বিলাশনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাতে হঠাৎই একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনে। এতে সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের বাসিন্দাদের অনেকেই আগুন নেভাতে এগিয়ে আসেন। 

এদিকে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

/এএন

Logo