রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, আটক ৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম
রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ওসি ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেন।
নৌ-পুলিশ জানায়, মা ইলিশ রক্ষায়, চলমান অভিযানের অংশ হিসেবে, সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত, পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগানসহ তিনটি পয়েন্টে অভিযান চালানো হয়।
এ সময় ইলিশ শিকারের অভিযোগে ৭ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। আটক ৭ জনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
/এনজেএস/এআই