×
Logo

সারাদেশ

জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম

জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ নাটোর সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অন্তর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদরের কাফুড়িয়া পট্টি এলাকার একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৭ অক্টোবর বেলা ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবার। এ সময় তার সঙ্গে ভেস্ট পরা এক বাংলাদেশি যুবককে দেখা যায়। পরে ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে বুথে টাকা তুলতে যান পর্যটক ক্রিল। পরে ফিরে এসে আর ওই যুবককে দেখতে পাননি তিনি।

পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় এসে বিষয়টি জানান জার্মান পর্যটক। অভিযোগের পর মালামাল উদ্ধারে নামে পুলিশ। অবশেষে ৫ দিন পর ল্যাপটপটি উদ্ধার করলো পুলিশ। তবে ক্যামেরা এখনও উদ্ধার হয়নি।

/এএম

Logo