×
Logo

সারাদেশ

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

ফাইল ছবি

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণায় জানানো হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, রোববার সকাল থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে। এ সময় সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এতে যান চলাচল ব্যাহত হয় এবং পর্যটকরা আটকা পড়েন।

পরে সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি।

/এএম

Logo