×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, লিংক রোডের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখে পথচারীরা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। নামও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে যায়। 

তিনি আরও জানায়, হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

/এএন

Logo