×
Logo

অর্থনীতি

ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম

ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বাংলাদেশ ব্যাংক

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে অর্থ লুটের কারণে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত এই ব্যয় বহন করতে হতে পারে করদাতাদের। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ব্যাংক খাতের ক্ষতি সামাল দিতে এই অর্থ ভর্তুকি হিসেবে বরাদ্দ দিতে না হলে, দুই কোটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া সম্ভব হতো। কিন্তু ব্যাংক থেকে অর্থ লুটের কারণে এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে বাজেট থেকে অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে।

অনুষ্ঠানে গভর্নর জানান, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে একজন গ্রাহক সরাসরি অন্য গ্রাহকের কাছে টাকা পাঠাতে পারবেন। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে এই লেনদেনকে বলা হয় পিটুপি (পারসন টু পারসন) পদ্ধতি।

এ ছাড়া দেশের আর্থিক খাতের লেনদেন আরও সহজ ও কার্যকর করতে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ (ডিপিআই) গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

গভর্নর আরও বলেন, বর্তমানে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে। এই ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে দৈনিক লেনদেনের পরিমাণ অন্তত ৩ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

/এনজেএস/এনএ 

Logo