×
Logo

সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী’র মৃত্যু, স্ত্রী পলাতক

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

মানিকগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী’র মৃত্যু, স্ত্রী পলাতক

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী হাসনা পলাতক আছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বামী রাশেদুল ইসলাম (৩৮) পোশাক শ্রমিক। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। ধল্লা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন তারা।

নিহত রাশেদুলের মেয়ে জানায়, সকালে পাশের রুমে মা-বাবার তর্ক-বির্তকের শব্দ পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে তার বাবার চিকিৎসার শুনে এগিয়ে যায় সে আর তার ভাই। এ সময় মায়ের হাতে একটি ছুরি ছিল। তাদের বাবা পেট ধরে ছিলেন। এরপর তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে নিহত রাশেদুলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময়ে ঘরের ভেতর রাশেদুল রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে জরুরী পরিষেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তমাখা ছুরি এবং কাপড় উদ্ধার করে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও কাপড় উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

/এসআর 


Logo