×
Logo

সারাদেশ

ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল: ১২ অক্টোবর অনশনের ঘোষণা বন্দর রক্ষা কমিটির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল: ১২ অক্টোবর অনশনের ঘোষণা বন্দর রক্ষা কমিটির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির প্রতিবাদে আগামী সোমবার (১২ অক্টোবর) অনশনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ ঘোষণা দেন তারা। বিদেশি অপারেটরের হাতে এনসিটি তুলে দেওয়ায় বন্দরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা।

জনমত উপেক্ষা এবং শর্ত গোপন রেখে এ ধরনের চুক্তি আত্মঘাতী উল্লেখ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান বন্দর রক্ষা কমিটি। সংগঠনটির পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সংগঠন এ বিক্ষোভে অংশ নেয়।

এদিকে, বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই এনসিটি পরিচালনায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। যদিও এ নিয়ে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

/এমএন

Logo