×
Logo

সারাদেশ

মা ইলিশ রক্ষায় জেলেদের আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

মা ইলিশ রক্ষায় জেলেদের আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

মা ইলিশ রক্ষায় জেলেদের আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সভায় তিনি এ কথা বলেন। 

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জানান, একটি ছোট মা ইলিশ থেকে প্রায় দেড় লক্ষ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।

এসময় তিনি মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসনসহ সকল স্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান। এছাড়া, নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

/এএন

Logo