×
Logo

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসময় পাঁচটি দলের ৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। সভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মেনে চলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

পাঁচ প্রার্থী হলেন, বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এদিকে, প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হয়। 

এর আগে, এই আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়, আসনটি শুন্য ঘোষণা করা হয়। 

/এএন

Logo