×
Logo

সারাদেশ

আট মাস পর চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

আট মাস পর চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ আট মাস পর উৎপাদন শুরু করতে না করতেই আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানির ইউরিয়া উৎপাদন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা ফার্টিলাইজার কোম্পানি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানার উৎপাদন। প্রায় আট মাস পর গ্যাস সংযোগ পাওয়ায় গত সোমবার রাত থেকে পুনরায় উৎপাদনে যায় কারখানাটি।

যমুনা সার কারখানা দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

/এমএন

Logo