×
Logo

সারাদেশ

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারের চেষ্টায় পুলিশ

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ এএম

নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, উদ্ধারের চেষ্টায় পুলিশ

জার্মান পর্যটক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে এসে নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারকের খপ্পরে পড়ে ল্যাপটপসহ ব্যাগ হারিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। 

ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্যমতে, হলুদ কটি পরিহিত লোক রেলের স্টাফ পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে। এরপর ক্রিল লেন্ডার ওয়েবার তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সে ব্যাগ নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় থানায় এসে বিষয়টি জানানো হয়।

পুলিশ তার ম্যাকবুক ট্র্যাক করে হারানো ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশি এনআইডি না থাকায় অনলাইনে তার জিডি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে সদর থানা পুলিশের সুদক্ষ টিম হারানো জিনিসপত্র উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন।

/এসআর 

Logo