×
Logo

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভারতে ফেরত যায় তারা। পুশ-ইনের চেষ্টার শিকার সাতজনের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন। 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন। পরে রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা ফিরে যেতে বাধ্য হন।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশ-ইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এদিকে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে। 

/এএন/এনজেএস

Logo