×
Logo

সারাদেশ

৮ মাস পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

৮ মাস পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংটকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলে গতরাত থেকে উৎপাদনে ফিরেছে তারা।

১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১টি জেলায় সরবরাহ করা হয়।

/এএন


Logo