×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ সদস্যসহ গ্রেফতার ১৫৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ সদস্যসহ গ্রেফতার ১৫৪

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ সদস্যসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে সোমবার (৫ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ১৫৪ জনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ছাড়াও মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চুরি-ছিনতাই-ডাকাতিসহ নিয়মিত মামলার আসামি রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

/এএন

Logo