×
Logo

সারাদেশ

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০ দিন পর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে, গত ১৫ আগস্ট জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

/এএম    

Logo