×
Logo

সারাদেশ

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান: অসুস্থ হয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

পঞ্চগড় করেসপনডেন্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান: অসুস্থ হয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের দুধ বিতরণের সময় রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের আরডি নামের প্যাকেটজাত দুধের কয়েকটি প্যাকেটে ছিদ্র দেখতে পান। এছাড়া, কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো আকার ধারণ করায় শিক্ষকরা বিষয়টি প্রধান শিক্ষক ও স্কুল ফিডিংয়ের দায়িত্বে থাকা ওই কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানান এবং হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেন।

খবর পেয়ে স্কুলে এসে মনোয়ার হোসেন নিজে দুধ খেয়ে পরীক্ষা করে দুধে কোনো সমস্যা নেই বলে জানান এবং সব শিক্ষার্থীকে দুধ খেতে বলেন। পরে শিক্ষার্থীরা দুধ খাওয়ার ৫ মিনিটের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলমান অবস্থায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিমন দেবনাথ বলেন, হাসপাতালে আসা শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছি। তাদের অবস্থা স্থিতিশীল। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি হাসপাতালে গিয়েছেন। দুধ পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে,  কারো গালিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএন

Logo