বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত
বান্দরবান করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে তিন্দু সড়কে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হতাহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। হতাহতের সংখ্যা ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
/এএম