×
Logo

সারাদেশ

কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩টি গ্যাংয়ের, ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।

এছাড়া, তিনটি থানায় অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স-১০’ নামের তিনটি কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে বলেও জানান তিনি। 

/এএন

Logo