×
Logo

সারাদেশ

যশোরের চৌগাছায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

যশোরের চৌগাছায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

যশোরের চৌগাছায় চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে গরু রাখার ঘরে প্রবেশ করে কয়েকজন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া দেন। এ সময় ৩ জনের মধ্যে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধরা তাকে গণপিটুনি দেয়।

পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। 

এদিকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এএন


Logo