×
Logo

সারাদেশ

নতুন দাম নির্ধারণের পরেও এলপিজির সংকট, বিক্রি হচ্ছে বেশি দামে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

নতুন দাম নির্ধারণের পরেও এলপিজির সংকট, বিক্রি হচ্ছে বেশি দামে

সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কমেনি। ১২ কেজির সিলিন্ডার এখনও নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ার কথা ১ হাজার ৮৩৭ টাকায়। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, কোথাও ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। 

বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে তাদের। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা বাজারেও।

এদিকে, দাম নির্ধারণের পরও কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না এ নিয়ে ভোক্তারা প্রশ্ন তুলেছেন। 

/এএন

Logo