×
Logo

সারাদেশ

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেফতার ২ পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, গ্রেফতার ২ পুলিশ

আদালত থেকে কাশিমপুর কারাগারে নেয়ার পথে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ততরা অভিযোগে প্রিজনভ্যানের চালক কামাল এবং এসআই প্রবীর কুমারকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 

২৭ সেপ্টেম্বরের ঢাকার আদালতে হাজিরা শেষে, গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরত নেওয়ার পথে কোনাবাড়ি-তাঁতিবাজার এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। 

কারা কর্তৃপক্ষ জানায়, নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এক জায়গায় টয়লেটে যাওয়ার কথা বললে, আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে, সেখান থেকে ঐ আসামি পালিয়ে যায় বলে জানায় পুলিশ সদস্যরা। 

গত ১৯ মে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল।

/এএন

Logo