×
Logo

সারাদেশ

টাঙ্গাইলের সখিপুরে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

টাঙ্গাইলের সখিপুরে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের সখিপুরে ১০০ কেজি গাঁজা, মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সখিপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম, কুমিল্লার মো. রাজু ইসলাম এবং টাঙ্গাইলের হেলাল মিয়া। অভিযানকালে গাঁজার পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন যায়গায় বিক্রি করে আসছিলেন বলে জানান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএন


Logo