×
Logo

সারাদেশ

রংপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

রংপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর এবং নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙখলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) মিজ ইসরাত জাহান।

এতে প্রতিটি মন্দিরে ৬০০ মেট্রিক টন করে চাল, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও পূজা শেস না হওয়া পর্যন্ত মন্দির এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পাশাপাশি সিসিটিভি, আইপি এবং রিচার্জএবল ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিংয়ের সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্ট অংশিজনরা তাদের মতামত তুলে ধরেন।

সভায় অংশ নেন মহানগর পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার বাহিনী ছাড়াও পূজা উদযাপন ফ্রন্টসহ ৮ উপজেলার মন্দির কমিটি ও গণমাধ্যমকর্মীরা ।

/এমএইচআর

Logo