ভারতের সাথে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর
স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
ভারতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরীত হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চলু করার আশ্বাস দিয়েছেন, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ আশ্বাস দেন।
ত্রাণমন্ত্রী বলেন, মোগলহাট স্থলবন্দর আন্তর্জাতিক স্থলবন্দর। সে কারনে পাশ্ববর্তি দেশ ভারতের সঙ্গে একটা চুক্তি করতে হবে। প্রথম কাজ হলো ভারতের আগ্রহ থাকতে হবে। তাই চুক্তিটা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। আর আমাদের এখানে যে অবকাঠামো সংস্কার সেটা অভ্যান্তরীন ব্যাপার। তা আমরা করতে পারব।
তিনি আরও বলেন, স্থলবন্দরটি চালু হলে এখানে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। আন্তর্জাতিক মানের বাণিজ্য শুরু হলে উভয় দেশের অর্থনীতিতে সুদৃহ মজবুত করবে। সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
এসময়, নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্থলবন্দরটি পুনরায় চালু করতে যে অবকাঠামো বা জনবল দরকার তা পুরন করতে আমাদের সব্বোর্চ প্রস্তুতি রয়েছে। ভারত সরকার না চাইলে এককভাবে আমরা চালু করতে পারব না। তাই ভারতের সাথে আগে চুক্তি করা দরকার। আমরা আশাবাদি খুব অল্প সময়ে চুক্তি করে এ বন্দরটি পুনরায় চালু করা হবে।
/এএন